エピソード

  • কবে থেকে পুলিস ঘুষ খাচ্ছে?| How police system started in India?
    2026/05/29

    🛎 আজ যে সরকারি কাজেরই যান, বহু জায়গায় না চাইতেও উৎকোচ দিতেই হয়। উৎকোচ বুঝলেন না বুঝি? আরে মশাই ঘুষ। পুলিশ হলে তো আর কথাই নেই। সাধারণ মানুষের কাছে পুলিশ আর ঘুষ যেন সমর্থক শব্দ হয়ে গিয়েছে। ট্রেনে-বাসে চলতে-চলতে আপনি বলতেই পারেন, "আর বলবেন না, এই সরকারের আমলে পুলিশ ঘুষ ছাড়া আর কিছুই খাচ্ছে না।" আপনার পাশে বসা কেউ হয়তো বিরক্ত হয়ে বলতেই পারে, “কেন আগের সরকারের বেলায় বুঝি ছিল না? অমুক সালে...” তার পাশে হয়তো আরও একজন চিৎকার করে উঠলেন, “তারও আগের সরকার তো এসব শুরু করেছিল।" এই তর্কের সত্যি বলতে কোনও আদি-অন্ত নেই। তবে সময় করে আমাদের আজকের পর্বটি আপনি যখন শুনতে শুরু করেছেন, তখন আমাদের সঙ্গেই চলুনই না, একটু খুঁজে দেখার চেষ্টা করি বাংলার পুলিশি প্রথার শুরুটা কেমন ছিল? ঘুষ আর কাটমানির রাজত্বই বা শুরু হল কবে থেকে। আজ দ্বিতীয় পর্ব 📚তথ্যসূত্র 📖📖১। মিয়াজান দারোগার একবারনামা২। The Darogah and the Countryside: The imposition of Police control in Bengal and it's impact, Basudev Chatterjee, The Indian Economic and Social History Review Vol XVIII 1981 ৩। বাঁকাউল্লার দপ্তর, প্রসেনজিৎ দাশগুপ্ত ও সৌমেন পাল ( সম্পাদক) ৪ । সেকালের দারোগা কাহিনি , গিরিশচন্দ্র বসু ৫। সেকালের অপরাধ জগৎ, নিখিল সুর , আশাদীপ 🤝সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে যুক্ত হতে 🤝🤝🎙 ClockTower Podcast (Spotify): https://spotify.openinapp.co/clocktower📱 Instagram: https://www.instagram.com/clocktower.podcast/😄 Facebook: https://www.facebook.com/clocktower.podcast

    続きを読む 一部表示
    15 分
  • কেন সিপাহী বিদ্রোহের সময় কলকাতা ছেড়ে পালালেন সবাই? | Why everyone left Calcutta during Sepoy Mutiny| truth will shock you
    2026/05/28

    সিপাহী বিদ্রোহের পর আজ প্রায় ১৫৯ বছরে কেটে গেছে। পলাশীর যুদ্ধের পর ১০০ বছর ধরে ইংরেজদের যে শাসন-শোষণ আর অত্যাচার চলেছিল, তারই ফলাফল ছিল এই গণ-অভ্যুত্থান। জাত-ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ সেদিনবিদেশি শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। লর্ড ডালহৌসির আগ্রাসন নীতি, অযোধ্যা বা ঝাঁসির মতো দেশীয় রাজ্যগুলো অন্যায়ভাবে দখল করা, অন্যদিকে ভারতীয় সৈনিক ও সাধারণ মানুষের ওপর ব্রিটিশ অফিসারদের চরমদুর্ব্যবহারই মূলত এই বিদ্রোহকে ত্বরান্মিত করেছিল। তবে সে সময় কলকাতায় কিন্তুবিদ্রোহের প্রভাব পড়েনি সেভাবে। তাহলে কেমনছিল সিপাহী বিদ্রোহের কলকাতা? আমরা দুই পর্বে জানার চেষ্টা করছি সেই গল্প। আজ থাকল প্রথম পর্ব।

    পর্বপাঠে - মৌটুসী,

    স্ক্রিপ্ট ও পরিকল্পনা – কৌশিক রায়,

    সাউন্ড ডিজাইন ও ভিডিও এডিট - Middle Entertainment Solutions #Sepoy-Mutiny #1857

    続きを読む 一部表示
    17 分
  • নবাবী সেনা থেকে আজকের পুলিশ ব্যবস্থা | How police system started in India? #kolkata #history
    2026/05/25

    🛎 আজ যে সরকারি কাজেরই যান, বহু জায়গায় না চাইতেও উৎকোচ দিতেই হয়। উৎকোচ বুঝলেন না বুঝি? আরে মশাই ঘুষ। পুলিশ হলে তো আর কথাই নেই। সাধারণ মানুষের কাছে পুলিশ আর ঘুষ যেন সমর্থক শব্দ হয়ে গিয়েছে। ট্রেনে-বাসে চলতে-চলতে আপনি বলতেই পারেন, "আর বলবেন না, এই সরকারের আমলে পুলিশ ঘুষ ছাড়া আর কিছুই খাচ্ছে না।" আপনার পাশে বসা কেউ হয়তো বিরক্ত হয়ে বলতেই পারে, “কেন আগের সরকারের বেলায় বুঝি ছিল না? অমুক সালে...” তার পাশে হয়তো আরও একজন চিৎকার করে উঠলেন, “তারও আগের সরকার তো এসব শুরু করেছিল।" এই তর্কের সত্যি বলতে কোনও আদি-অন্ত নেই। তবে সময় করে আমাদের আজকের পর্বটি আপনি যখন শুনতে শুরু করেছেন, তখন আমাদের সঙ্গেই চলুনই না, একটু খুঁজে দেখার চেষ্টা করি বাংলার পুলিশি প্রথার শুরুটা কেমন ছিল? ঘুষ আর কাটমানির রাজত্বই বা শুরু হল কবে থেকে। আজ প্রথম পর্ব 📚তথ্যসূত্র 📖📖১। মিয়াজান দারোগার একবারনামা২। The Darogah and the Countryside: The imposition of Police control in Bengal and it's impact, Basudev Chatterjee, The Indian Economic and Social History Review Vol XVIII 1981 ৩। বাঁকাউল্লার দপ্তর, প্রসেনজিৎ দাশগুপ্ত ও সৌমেন পাল ( সম্পাদক) ৪ । সেকালের দারোগা কাহিনি , গিরিশচন্দ্র বসু ৫। সেকালের অপরাধ জগৎ, নিখিল সুর , আশাদীপ 🤝সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে যুক্ত হতে 🤝🤝🎙 ClockTower Podcast (Spotify): https://open.spotify.com/show/7ML8ibnreGUgSVA48AUxFV📱 Instagram: https://www.instagram.com/clocktower.podcast/😄 Facebook: https://www.facebook.com/clocktower.podcast#OldCalcutta #kolkatapolice #police

    続きを読む 一部表示
    12 分
  • এদেশে ইংরেজদের জীবন | Old Calcutta life
    2024/09/25

    এখন থেকে দুশো বছর আগে ১৮২২ সালে কলকাতায় এসেছিলেন ফ্রান্সেস স্যুজেনা আরচার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস এই নামে। স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়রির পাতায়। প্রায় চব্বিশ বছর ভারতে কাটিয়ে ১৮৪৬ সালে ইংল্যান্ডে ফিরে যায়। তাঁর জীবনের এই সব অভিজ্ঞতা নিয়েই ১৮৫০ সালে বের হয়। সে বইয়ের পাতায় পাতায় পুরানো কলকাতার অসাধারণ চিত্র, সংস্কৃতি, সমাজ সব কিছু লিপিবদ্ধ আছে। আজকালকার কলকাতা গবেষকরা পুরানো কলকাতার যে চিত্র খুঁজে নিয়ে আসেন তার বেশির ভাগটাই ফ্যানি পার্কসের লেখা থেকে। কী নেই সেখানে? চড়ক, বাংলা নতুন বছর, দুর্গাপুজো। আজ আমরা নিয়ে এলাম সেরকমই একটি লেখা। পর্বপাঠে -শঙ্খ, মূল রচনা - ফ্যানি পার্কস, অনুবাদ – স্মিতা ভট্টাচার্য, সম্পাদনা – কৌশিক রায়, সাউন্ড ডিজাইন – শঙ্খ, ভিএফএক্স -ইনভিজিবলম্যান। 📚তথ্যসূত্র 📖📖 ফ্যানি পার্কসের লেখা মূল বই Wanderings of a pilgrim, in search of the picturesque, during four-and-twenty years in the East; with revelations of life in the Zenana 🤝সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে যুক্ত হতে 🤝🤝 🎙 ClockTower Podcast (Spotify): https://open.spotify.com/show/7ML8ibnreGUgSVA48AUxFV 📱 Instagram: https://www.instagram.com/clocktower.podcast/ 😄 Facebook: https://www.facebook.com/clocktower.podcast #OldCalcutta #HistoricCity #ExploreHistory #LostTales #cityheritage #bangla #bengalivlog

    続きを読む 一部表示
    17 分
  • জাপানে পরমাণু হামলার পরে কী হয়েছিল? | Ep2
    2024/09/22

    🛎 কিছুদিন আগেই ছিল আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বন্ধুত্ব দিবসে আমরা একে অন্যকে বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা জানালাম বটে তবে যে কারণটিকে কেন্দ্র করে এই দিনটি সেটা আমরা অনেকেই ভুলতে বসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল জাপানের দুটি শহরের উপরে। শহর দুটি নিশ্চিহ্ন হল। তার সঙ্গে আগামী কয়েক প্রজন্ম শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্মাতে শুরু করেছিল। বিশ্বময় যুদ্ধের এই পরিস্থিতিতে বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা নিয়ে শুরু হয়েছিল বন্ধুত্ব দিবস। আজ বিশ্বময় যুদ্ধ চলছেই। অথচ জাপান সেই ঘটনার পর থেকে যুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করে চলেছে প্রতিটা দিন, মাস ও বছর। আজ আমরা শোনাব আপনাদের এমনই এক অভিজ্ঞতার কথা। আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব পর্বপাঠে -শঙ্খ ও বর্ণিশা, স্ক্রিপ্ট – কৌশিক রায়, সাউন্ড ডিজাইন – শঙ্খ, কভার ও ভিডিও এডিট - ইনভিজিবলম্যান 👆🏼আমাদের আরও কিছু জনপ্রিয় পর্ব শুনতে ক্লিক করুন 👆🏼👆🏼 ১। https://youtu.be/eqSKI8xHxdU ২।https://youtu.be/1NpLySOboDM ৩। https://youtu.be/aWaZgRATcdQ 📚তথ্যসূত্র 📖📖 ১। চেরি বসন্ত, রাকা দাশগুপ্ত , ধানসিঁড়ি প্রকাশনা ২। https://archive.org/details/UnforgettableFireDrawingsByAtomicBombSurvivors1967/page/n11/mode/2up?view=theater 🤝সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে যুক্ত হতে 🤝🤝 🎙 ClockTower Podcast (Spotify): https://open.spotify.com/show/7ML8ibnreGUgSVA48AUxFV 📱 Instagram: https://www.instagram.com/clocktower.podcast/ 😄 Facebook: https://www.facebook.com/clocktower.podcast #japan #atombom #ww2

    続きを読む 一部表示
    16 分
  • Atom Bomb পড়ার পর কী হয়েছিল জাপানে? | Ep1 #japan after atomic explosion?
    2024/09/16

    🛎 কিছুদিন আগেই ছিল আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বন্ধুত্ব দিবসে আমরা একে অন্যকে বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা জানালাম বটে তবে যে কারণটিকে কেন্দ্র করে এই দিনটি সেটা আমরা অনেকেই ভুলতে বসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল জাপানের দুটি শহরের উপরে। শহর দুটি নিশ্চিহ্ন হল। তার সঙ্গে আগামী কয়েক প্রজন্ম শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্মাতে শুরু করেছিল। বিশ্বময় যুদ্ধের এই পরিস্থিতিতে বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা নিয়ে শুরু হয়েছিল বন্ধুত্ব দিবস। আজ বিশ্বময় যুদ্ধ চলছেই। অথচ জাপান সেই ঘটনার পর থেকে যুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করে চলেছে প্রতিটা দিন, মাস ও বছর। আজ আমরা শোনাব আপনাদের এমনই এক অভিজ্ঞতার কথা। ততক্ষণে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। আর সঙ্গে থাকুন। 👆🏼আমাদের আরও কিছু জনপ্রিয় পর্ব শুনতে ক্লিক করুন 👆🏼👆🏼 ১। https://youtu.be/eqSKI8xHxdU ২।https://youtu.be/1NpLySOboDM ৩। https://youtu.be/aWaZgRATcdQ 📚তথ্যসূত্র 📖📖 ১। চেরি বসন্ত, রাকা দাশগুপ্ত , ধানসিঁড়ি প্রকাশনা 🤝সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে যুক্ত হতে 🤝🤝 🎙 ClockTower Podcast (Spotify): https://open.spotify.com/show/7ML8ibnreGUgSVA48AUxFV 📱 Instagram: https://www.instagram.com/clocktower.podcast/ 😄 Facebook: https://www.facebook.com/clocktower.podcast #japan #atombom #ww2 #friendship

    続きを読む 一部表示
    16 分
  • বাংলার প্রথম RUM🥃 ফ্যাক্টরি | First RUM factory in Bengal #kolkata #bengali #oldcalcutta #burdwan
    2024/09/10

    🛎ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে এসেছিল ব্যবসা করতে। কী ব্যবসা করত তারা? নীল, সুতো, কাপড়, লবণ, কুঁচ ফল যা কিছুতে তারা লাভ দেখেছে তাই নিয়েই তারা ব্যবসা ফেঁদেছিল। এমন কি মদের ব্যবসাও তারা বাদ দেয়নি। সম্ভবত ভারতে প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম মদের কারখানাটি গড়ে উঠেছিল এই বাংলায়। আজ থাকছে সেই গল্প। পর্বপাঠে -শঙ্খ, স্ক্রিপ্ট – কৌশিক রায়, সাউন্ড ডিজাইন – শঙ্খ, কভার ও ভিডিও এডিট - ইনভিজিবলম্যান

    続きを読む 一部表示
    13 分
  • কেমন ছিল কলকাতার বাবুরা? | Old Kolkata Babu story| #kolkata #bengali #oldcalcutta
    2024/09/06

    ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পরে এদেশে রাজা, বাদশা আর নবাবদের অন্তিম প্রহর ধুরু হয়ে গিয়েছিল। রবার্ট ক্লাইভ এসে জাঁকিয়ে বসলেন কলকাতায়। বাংলার নতুন রাজধানী কলকাতা । সিরাজ আগেই কলকাতার বেশিরভাগটাই ভেঙে-চুরে তছনছ করে গিয়েছিলেন। ক্লাইভ তাই কলকাতাকে নতুন করে সাজানোর ব্যবস্থা করলেন। গড়ে উঠল ইউরোপীয়দের জন্য হোয়াইট টাউন আর দেশীয় প্রজাদের জন্য ব্ল্যাক টাউন। নেটিভদের মধ্যে শেঠ বসাকদের রমরমা তখন কলকাতায়। এছাড়া উমিচাঁদ, জগৎশেঠ, ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্র'র মতো বিত্তবানেরা ইংরেজদের পরম বন্ধু। ঠিক সেই সময়ে কলকাতায় জন্ম নিল একদল নতুন গোষ্ঠী। 'কলিকাতার বাবু’। যাঁদের হাতে ছিল প্রচুর টাকা। সেই অর্থে ছিল না কোনও দায়ভার। তাই দুইহাতে বিড়ালের বিয়ে হোক, বাইজির নাচ বা পায়রা ওড়ানো - সবেতে তাঁরা টাকা ওড়াতেন। আজ এই পর্বে থাকছে পুরানো কলিকাতার সেই বাবু-কালচারের গল্প।

    続きを読む 一部表示
    16 分