『এইবার করুণা কর বৈষ্ণব গোসাঞি』のカバーアート

এইবার করুণা কর বৈষ্ণব গোসাঞি

এইবার করুণা কর বৈষ্ণব গোসাঞি

無料で聴く

ポッドキャストの詳細を見る
শ্রীল নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব মহিমা কীর্তন
পরিবেশনে:- অধম শ্রী কেশব বিশ্বাস

এইবার করুণা কর বৈষ্ণব গোসাঞি ।
পতিতপাবন তোমা বিনে কেহ নাই ॥

কাহার নিকটে গেলে পাপ দূরে যায় ।
এমন দয়াল প্রভু কেবা কোথা পায় ॥

গঙ্গার পরশ হৈলে পশ্চাতে পাবন ।
দর্শনে পবিত্র কর এই তোমার গুণ ॥

হরিস্থানে অপরাধে তারে হরিনাম ।
তোমাস্থানে অপরাধে নাহিক এড়ান ॥

তোমার হৃদয়ে সদা গোবিন্দ-বিশ্রাম ।
গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরান ॥

প্রতি জন্মে করি আশা চরণের ধুলি ।
নরোত্তমে কর দয়া আপনার বলি ॥
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません