『Birds View』のカバーアート

Birds View

Birds View

著者: Quazi Hassan
無料で聴く

নতুন আঙ্গিকে সাজানো বাংলা ও বাঙালীর সংস্কৃতি, অর্থনীতি, সমাজ ও রাজনীতি নিয়ে পাক্ষিক টক শো “বার্ডস ভিউ”। দেশ ও প্রবাসের মেল বন্ধন প্রচেষ্টার পাশাপাশি থাকছে সামগ্রিক দৃষ্টিতে সমসাময়িক বিষয়ের বিশ্লেষণ ও পর্যালোচনা। ‘শব্দ তরঙ্গে বাংলা’ শ্লোগান নিয়ে “বার্ডস ভিউ” সরাসরি প্রচারিত হবে ফেসবুক লাইভ ও ইউ টিউব লাইভে

Quazi Hassan
政治・政府 政治学 社会科学 科学
エピソード
  • এ সময়ে বাংলা সাহিত্যে ভাষা, বিজ্ঞান, ও অন্তর্জালের প্রভাব
    2023/10/21
    বার্ডস ভিউ-পর্ব ৯এবারের বিষয়ঃ “এ সময়ে বাংলা সাহিত্যে ভাষা, বিজ্ঞান, ও অন্তর্জালের প্রভাব”এবারের অতিথিঃ প্রাবন্ধিক, কবি ও সাহিত্য গবেষক আনিস আহমেদ, লেখক ও বৈজ্ঞানিক আশরাফ আহমেদ, কবি রুদ্র শঙ্কর, ও লিটল ম্যাগাজিন সম্পাদক নাসরীন আহমেদ।তারিখ ও সময়ঃ যুক্তরাষ্ট্রে--- ২০ শে অক্টোবর শুক্রবার- টেক্সাস সময় রাত ৯ টা / নিউ ইয়র্ক সময় রাত ১০টা/ লস এঞ্জেলেসে সময় সন্ধ্যা ৭ টা বাংলাদেশে—২১ শে অক্টোবর শনিবার সকাল ৮ টা
    続きを読む 一部表示
    1 時間 41 分
  • ডালাস ফোবানা ২০২৩
    2023/10/18

    অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৭তম সম্মেলন। আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর টেক্সাসের ডালাস শহরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মিলন মেলা। এর মূল লক্ষ্য উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখা এবং নুতন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করা। সেইসঙ্গে বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের ভেতর সাংস্কৃতিক ও ব্যবসায়িক সেতু বন্ধন তৈরি করা। এই সম্মেলনকে বিশেষ আকৃতি ও আকার দিতে চলছে কাজ, কর্মীরা নিচ্ছে প্রস্তুতি। তাদেই কজানার সাথে টক শো Bird’s Viewর অনুষ্ঠানে হবে আলাপচারিতা।

    続きを読む 一部表示
    1 時間 33 分
  • 6th. Dallas Bangla Film Festival
    2023/10/17
    চলচ্চিত্র কখনো কাব্য হয়ে উঠে। কখনো সুর, ছন্দ, কখনো জাদুতে পরিণত হয়। প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক এন্ডি ওয়ারহলের মতে, “চলচ্চিত্র চালু হওয়ার পর থেকেই সমাজের একটা অংশ পরিচালনা করছে। চলচ্চিত্র দেখিয়ে দিচ্ছে কি করতে হবে, কখন করতে হবে, কি অনুভব করতে হবে এবং কিভাবে সেটা দেখতে হবে।” চলচ্চিত্র আজ শিল্পের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে কারণ চলচ্চিত্র একটি সমাজের সংস্কৃতিকে প্রতিফলিত করে, সংস্কৃতিকে বৈচিত্রমন্ডিত করার সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করে। চলচ্চিত্র নতুন চিন্তাভাবনা এবং ধারণা তৈরি করে, নতুন আবেগকে উস্কে দেয় এবং আমাদের কল্পনাকে উদ্দীপিত করে, সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। আর এইসবের মধ্য দিয়েই দিন বদলের, সমাজ বদলের হাতিয়ারের কাজ করে। এই একই কথা আমরা আজ বাংলা চলচ্চিত্রকে নিয়েও গর্ব করে বলতে পারি । সৃজনের হাট বিগত ৬ বছর ধরে বাংলা চলচ্চিত্রের দিগন্ত প্রসারে কাজ করছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানের ভূমি উত্তর আমেরিকার সংস্কৃতির শহর ডালাসে। সৃজনের হাট আয়োজিত “ষষ্ঠ বাংলা চলচ্চিত্র উৎসব” কে ঘিরে আয়োজকদের কর্মযজ্ঞ নিয়ে আড্ডা হবে “বার্ডস ভিউ, ইথার তরঙ্গে বাংলার” ১ম পর্বের আয়োজনেঃ
    続きを読む 一部表示
    1 時間 16 分
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません